রাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় ২ ছাত্র গ্রেফতার

১২ মার্চ ২০২০, ০৮:১৫ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রাবির শাহ মখদুম হলের ৩০০ নম্বর রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার মতিহার থানার ওসি মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন লোক প্রশাসন বিভাগের (২০১৪-১৫) সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান শোভন ও সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী তরুণ কুণ্ডু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে জাহিদের সম্পর্ক হয়। গত ১৫ ফেব্রুয়ারি কাজলা কমার্স কলেজের পেছনে অবস্থিত অভিযুক্ত তরুণ কুণ্ডুর বোনের বাড়িতে ডেকে নিয়ে জাহিদ ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

ঘটনার বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা বুধবার মতিহার থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। এদিকে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬