বাসে কুবি ছাত্রীকে হয়রানি বহিরাগতের

১২ মার্চ ২০২০, ০৭:৪৪ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বহিরাগত দ্বারা অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন হয়রানির শিকার ওই ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, শহর থেকে ছেড়ে আসা সকাল ৮টার বাস ক্যাম্পাসে আসার পর ভুল করে মোবাইল বাসে রেখে নেমে যান তিনি। পরে বাস থেকে মোবাইল নিয়ে নামার সময় একটি ছেলে হাত ধরে টান দেয় এবং বাসে উঠানোর জন্য জোরাজুরি করতে থাকে। এসময় ছেলেটিকে ওই ছাত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে বাসের পেছনে আশ্রয় নিয়ে তিনি তাঁর বন্ধুদের ফোন এবং মেসেজ দিতে থাকেন। বিষয়টি দেখে আবারও ছেলেটি ওই ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ওই ছাত্রী মাথায় প্রচন্ড আঘাত পান।

ছাত্রী অভিযোগ করে বলেন, ‘ছেলেটির পোশাক-আশাকে টোকাই বলে মনে হয়েছে।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই ছাত্রী মানসিক ও শারীরিকভাবে অসুস্থ থাকায় বেশি ইনফরমেশন নিতে পারিনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬
চোখের স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে সরকার
  • ২৬ অক্টোবর ২০২৬
ঘরে গাছ রাখলেই কি বাতাস বিশুদ্ধ হয়, জানালেন বিশেষজ্ঞরা
  • ২৬ অক্টোবর ২০২৬
ঢাকায় অভিযানে ২০ টিম, অনিয়ম পেলেই সরকারি বাসা বরাদ্দ বাতিলে…
  • ২৬ অক্টোবর ২০২৬