তিতুমীর কলেজে নারায়ণগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

১১ মার্চ ২০২০, ০৭:১৩ PM

© টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত নতুন কমিটিতে সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে মো. ইকবাল হোসেনকে নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বিএম কাউছার হামিদ, আনোয়ার হোসেন, হাবিব মোল্লা, সবুজ, ওয়াহিদ আহমেদ জাহিদ, রাকিব প্রধান, দিল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আব্দুর রহিম (বাবু), মো. আদনান, রিফাত আহমেদ, সাইফুল ইসলাম, বকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আরেফিন, আলেক চাঁন (সজিব), ইকরামুল ইসলাম, মারুফ আহমেদ ফাহিম, কাউছার, আসিফ মোল্লা প্রমুখ।

এদিকে নতুন অনুমোদিত কমিটি গত ৮ মার্চ কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রাচ্যের ড্যান্ডি খ্যাত বারো ভূঁইয়ার স্মৃতি বিজড়িত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়নগঞ্জ। আমাদের এই জেলার বহুসংখ্যক শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজে অধ্যায়নরত। এছাড়াও প্রতি বছরই নতুন করে আরো অনেক শিক্ষার্থী আসছে।

তিনি বলেন, ঐতিহ্যবাহী এই জেলা হতে আগত সকল শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং যেকোন সমস্যায় একে অপরের পাশে থেকে সর্বোপরি কল্যাণ সাধনের লক্ষ্যেই আমাদের এই নারায়নগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ। সকলের দোয়া ও ভালোবাসায় আমাদের এ সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close