বেরোবি প্রশাসনের নতুন দায়িত্বে ৩ শিক্ষক

১১ মার্চ ২০২০, ০৬:৩৬ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট পদে তিন শিক্ষককে দায়িত্ব প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করেন। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক এবং বেরোবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. মো. নাজমুল হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোছা. আয়শা ছিদ্দিকা এবং একই হলের সহকারী প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা। তাঁদের এই নিয়োগ আদেশ ১০ মার্চ ২০২০ তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। গত মঙ্গলবার আচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় এ পদদুটি শূন্য হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬