তিতুমীর কলেজে নবীনদের বরণ করে নিল গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদ

১১ মার্চ ২০২০, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে গাজীপুর জেলা থেকে আগত ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। আজ বুধবার কলেজের অডিটোরিয়ামে গাজীপুরের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিচিতি পর্ব ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুবেল সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসেন জীবন, কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, আশরাফুল ইসলাম, আসাদ জামান নুর, মেহেদী হাসান, নুর আলম হিমেল, রকুনোজ্জামান রাজীব, আবির মাহবুব, আল আমিন, মো. হাসানুর রহমান শাওন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, যে স্বপ্ন নিয়ে এ অঙ্গনে এসেছ সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাদেরই প্রচেষ্টা চালাতে হবে। স্বপ্নের সফল বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে পারে এমন পথগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকবে। তাহলেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া। নবীন বরণের পর মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
close