চবির আবাসিক হল থেকে রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১১ মার্চ ২০২০, ০১:৩০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে ৯ টি রামদা, লোহার পাইপ, রড ও ১ বস্তা পাথারসহ বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পুলিশের সহায়তায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে শহীদ আব্দুর রব হলে এই অভিযান পরিচালনা করে। এসময় কাউকে আটক করা না হলেও কয়েকজন অছাত্রকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথভাবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করে। এসময় ৯টি রামদা, লোহার পাইপ, রড ও বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়।

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬