হোম কোয়ারেন্টাইনে ইতালি ফেরত চবি শিক্ষক

১০ মার্চ ২০২০, ০৮:১২ PM

© টিডিসি ফটো

ইতালি থেকে পিএইচডি শেষে সম্প্রতি দেশে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক কমল দে। তাকে কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই যোগদান করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এখন তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চবি প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব।

জানা গেছে, ৫ বছর ধরে তিনি ইতালিতে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিযুক্ত ছিলেন। গত ৫ মার্চ তিনি দেশে ফিরেছেন। এরপর থেকেই তিনি ক্যাম্পাসে অবস্থান শুরু করেন। গত ৮ মার্চ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি বরাবর যোগদান পত্র জমা দেন। পরে বিভাগীয় সভাপতি সুমন গাঙ্গুলি এই যোগদান পত্র রেজিস্ট্রার বরাবর প্রেরণ করেন। কিন্তু ইতালি ফেরত এই শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা না করেই যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কমল দে ৮ মার্চ বিভাগে যোগদান করেন। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত কোন ছাড়পত্র বা কাগজপত্র যোগদান পত্রে সংযুক্ত ছিলনা। যদিও শিক্ষা ছুটি থেকে কোন শিক্ষক ফিরে এসে যোগদান করলে স্বাস্থ্য সংক্রান্ত ছাড়পত্র লাগেনা। কিন্তু এ ধরণের বিশেষ পরিস্থিতিতে সরকারিভাবে ছাড়পত্র নেওয়ার ব্যবস্থা থাকা জরুরি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশাসনের নির্দেশে ওই শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোনো সিন্ড্রোম দেখা না দিলে ১৫ দিন পরে তিনি পুনরায় বিভাগে যোগদান করতে পারবেন।

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close