জবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার ১

০৮ মার্চ ২০২০, ১১:১৫ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার ঘটনায় জড়িত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ  আসামীকে গ্রেপ্তারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন। সিসিটিভি ফুটেজ এবং শারীরিক ও মানসিকভাবে লাঞ্চনার শিকার জবি ছাত্রী ওই আসামীকে সনাক্ত করেন।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং ভিক্টিম তাকে সনাক্ত করেছেন। আইনী প্রক্রিয়ার মাধ্যমে শনাক্তকৃত আসামির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলতাবাজার এলাকা অতিক্রম করার সময় গত শুক্রবার মোটর সাইকেলে করে দুই যুবক ওই ছাত্রীর পিছু নিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে। পরে ওই ছাত্রীর তৎপরতায় ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা যায়। সেই সিসিটিভি ফুটেজে যৌন হয়রানির প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী ছাত্রী সূত্রাপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬