ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ

০৮ মার্চ ২০২০, ০৫:১৪ PM

© ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষককে বিভিন্ন অভিযোগে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিননের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়র ৬২ তম সভায় তথ্য গোপনের অভিযোগ করা হয়। একইসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড হতে অব্যাহতি এবং ভবিষ্যতের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে নিষিদ্ধ করা হয়।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে আসন্ন তার বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার আগে এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এদিকে, গত ৬ মার্চ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরাবর একটি পত্রের ২য় পাতার প্যারায় উল্লেখিত অভিযোগের গ্রহণযোগ্য দালিলিক প্রমানাদি ওই পত্রে স্বাক্ষরকারীকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রেরন করতে বলা হয়েছে।

ওই পত্রে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নামের স্থলে ইংরেজী বিভাগের মিজানুর রহমান এবং ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিননের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হকের সাক্ষর সদৃশ্য স্বাক্ষর রয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

এবিষয়ে ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন,‘আমি স্টেশনে নাই, ছুটিতে আছি। আগামী পরশু অফিস করবো, এবিষয়ে কথা বলতে হলে আগামী পরশু দিন কথা বলতে হবে।’

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence