মোটরসাইকেল আরোহীর হাতে লাঞ্ছনার শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী

০৬ মার্চ ২০২০, ১০:৩০ PM
সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজ © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকা এলাকায় মোটরসাইকেল আরোহীর হাতে লাঞ্ছনার শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক নারী শিক্ষার্থী। এ ঘটনায় সুত্রাপুর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

আজ শুক্রবার (০৬ মার্চ) সকালে কবি নজরুল সরকারি কলেজের পেছনে কলতাবাজার এলাকায় ওই লাঞ্ছনার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুইজন মোটরসাইকেল আরোহীকে সনাক্ত করেছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি বাসা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হই। কলতাবাজারে কবি নজরুল কলেজের পিছনে আসতেই একটা মোটর মোটরসাইকেল তার পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল চালক তাকে খুব বাজেভাবে স্পর্শ করেন। এসময় আমি পুরো বাকরুদ্ধ হয়ে যায়, কি করবো বুঝতে পারছিলাম না। পরে তারা আমার পাশ কাটিয়ে চলে গেলে আমি পিছনে ফিরে তাকাই। এসময় তারা বাইক থামিয়ে পেছনের জন আমাকে বলে, আবার পেছনে দেখিস? এছাড়াও বেশ কিছু অকথ্যভাষায় গালিগালাজ করে বাইক নিয়ে টান দিয়ে চলে যায়।

সিসিটিভি ফুটেজের দুই মোটরসাইকেল আরোহীর বিষয়ে তিনি বলেন, ফুটেজের দুই ব্যক্তিকে আমি সনাক্ত করেছি। কিন্তু মোটরসাইকেলের নম্বর উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার শিক্ষার্থীদের অনিরাপদ করে তুলেছে অভিযোগ করে ছাত্রী লাঞ্ছনার ঘটনার জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। ফুটেজে জড়িতদের চিহ্নিত করেছে ভুক্তভোগী। আমরা দোষীদের পরিচয় খোঁজ করে দ্রুত গ্রেপ্তারে চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পর থেকেই ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে আমাদের জানিয়েছে, দোষীদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।’

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close