বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ AM
আসলাম চৌধুরী ও সরোয়ার চৌধুরি

আসলাম চৌধুরী ও সরোয়ার চৌধুরি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম ২ আসনে সরোয়ার আলম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করেন ইসির আপিল বিভাগ। এর ফলে প্রার্থিতা বহাল থাকে বিএনপি প্রার্থীর।

এছাড়া চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন অভিযোগটি করেছিলেন। দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে তার প্রার্থিতাও বহাল রাখেন আপিল বিভাগ।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬