মুজিববর্ষে অধ্যাপক কাশেম ও খুরশীদাকে সম্মাননা দিবে জাবি

০৬ মার্চ ২০২০, ০৭:৪১ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লোক-প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম. আবুল কাশেম মজুমদার এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করবে বিভাগটি। মুজিববর্ষ উদযাপনে লোক প্রশাসন বিভাগ বঙ্গবন্ধু সংক্রান্ত গবেষণা অবদানের জন্য এ সম্মাননার কথা জানানো হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে লোক-প্রশাসন বিভাগ। এ উপলক্ষে ১৭ মার্চ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

৩১ মার্চ ২০২০ তারিখে “বঙ্গবন্ধুর রাষ্ট্র ও প্রশাসন ভাবনা” শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সেমিনারে ‘বাংলাদেশঃ স্বাধীনতা ঘোষণা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্তৃত্ব’ শীর্ষক গবেষণা প্রবন্ধ পাঠ করবেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সাবেক তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম।

এছাড়াও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ০৪ এপ্রিল ২০২০ তারিখে লোক-প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ গোপালগঞ্জে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি মুজিববর্ষ উদযাপনের পরিপ্রেক্ষিতে ‘বঙ্গবন্ধুর ছবি থেকে শিক্ষার্থীদের মনোভাবনা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে।

নাড়ির টানে বাড়ি ফেরা মাভাবিপ্রবি শিক্ষার্থীরা ফিরছেন ক্যা…
  • ২৪ মার্চ ২০২৬
সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন
  • ২৪ মার্চ ২০২৬
বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ
  • ২৪ মার্চ ২০২৬
শেরপুরের পাহাড়ি জনপদে শুষ্ক মৌসুমে পানির হাহাকার
  • ২৪ মার্চ ২০২৬
বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
  • ২৪ মার্চ ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence