অবশেষে সমঝোতায় চবি ছাত্রলীগ, আটককৃতদের মুক্তি

০৬ মার্চ ২০২০, ০৭:৫৭ AM

© ফাইল ফটো

উপাচার্যের সাথে বৈঠকের পর সমঝোতায় শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার সংঘাত। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে বৈঠকে বসেন ছাত্রলীগের সব উপ গ্রুপের নেতারা। বৈঠক চলে রাত ১১ টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকালের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোন মামলা করা হবে না। বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে তার ভিত্তিতে প্রশাসন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। অন্যদিকে বিজয় গ্রুপকে সোহরাওয়ার্দী হলে উঠতে দেয়া হবে। ভাঙচুর ও মোটর সাইকেলের বিষয়ে উপাচার্য দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আটক কর্মীদের ছেড়ে দেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, প্রত্যেকে যে যার হলে সহাবস্থান করবে। কোন ধরনের সংঘাতে জড়াবে না। এমন সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, সবাই সমঝোতায় পৌঁছিয়েছে তাই আমরা কোন মামলায় যাচ্ছি না। আমাদের থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যে ব্যবস্থা নিব তা সবাই মেনে নিবে বলে আমাদের জানিয়েছে।

প্রসঙ্গত, পূর্ব ঘটনার জেরে বুধবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় চবি ক্যাম্পাস। এসময় ভাঙচুর করা হয় আবাসিক হলের অর্ধশতাধিক কক্ষ। এতে আহতও হয় অর্ধশতাধিক এবং ৭ জনকে আটক করা হয়।

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬