ছাত্রীর যৌন হয়রানি করে রাবি স্কুল প্রভাষক বহিষ্কার

০৫ মার্চ ২০২০, ০৫:০৩ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এন্ড কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক দুরুল হুদাকে ছাত্রীর যৌন হয়রানি অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গত বছরের ১৬ অক্টোবর ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায় শিক্ষার্থীর নিজ বাড়িতে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানুর মেয়ে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা অধ্যাপক বানু নিজে বাদী হয়ে মহিতার থানায় দুরুল হুদার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ২০ অক্টোবর মতিহার থানা পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে কাজলা এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৫ ডিসেম্বর আসামী হাইকোর্ট থেকে কারামুক্তি পেয়ে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানের সকল একাডেমিক কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

এদিকে দীর্ঘ দুই মাস কারাগারে থাকলেও আসামির বিরুদ্ধে চাকরিবিধি এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালককে অবহিত করা হলেও অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের আশ্বাস দিয়ে কাল ক্ষেপণ করেন। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়।

বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি নিজেকে নির্দেশ প্রমাণ করতে পারলে তার নিজ পদে ফিরতে পারবেন। তবে সাময়িক বরখাস্ত করা হলেও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার জীবিকা নির্বাহের ভাতা অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

ড্যাফোডিলের অধ্যাপক ড. এম এ রহিম পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
  • ০৫ মার্চ ২০২৬
ইকরার সঙ্গে ৪৪ ব্যক্তিগত চ্যাট প্রকাশ করলেন তিথি
  • ০৫ মার্চ ২০২৬
দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর
  • ০৫ মার্চ ২০২৬
ছাত্রদলের গণ ইফতার: খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা
  • ০৫ মার্চ ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ০৫ মার্চ ২০২৬
ছক্কার রেকর্ড গড়ে ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিল ভারত
  • ০৫ মার্চ ২০২৬