জাবিতে উপাচার্য বিরোধীদের নতুন কর্মসূচি

০৫ মার্চ ২০২০, ০৪:৫৭ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের মুখপাত্র অধ্যাপক রাইয়ান রাইন। এসময় তিনি দুর্নীতির তদন্তে রাষ্ট্রীয় নির্লিপ্ততায় উপাচার্য আবারো উন্নয়নের মহা-পরিকল্পনা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলেন। এতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরমানুল ইসলাম খান বলেন, ‘জাবিতে কোন বিচার না হওয়াই উপাচার্য এখানে দুর্নীতির মেলা বসিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৮জন শিক্ষক এবং বিভিন্ন অফিসে প্রায় ২০ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগে প্রায় দেড় কোটি টাকার আর্থিক লেনদেনের গুঞ্জন উঠেছে। এছাড়া ৬টি নতুন হলের টেন্ডার প্রক্রিয়াই প্রায় সাড়ে ২২ কোটি টাকা সংগ্রহ ও ছাত্রলীগ নেতাদের হলে টাকা পৌছে দেওয়ার আলামত আছে। পরিবহন অফিসের দায়িত্বশীল শিক্ষকের বিরুদ্ধেও বিশাল অংকের আর্থিক দুর্নীতিতে সম্পৃক্ততা রয়েছে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর ভেরিফায়ড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাস উদ্ধৃতি করে তিনি বলেন, ‘উপাচার্যের দুর্নীতিতে ছাত্রলীগের সংশ্লিষ্টতার পাশাপাশি আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতাদের যোগসাজশ রয়েছে। এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ভাগ্নে টাকার বিনিময়ে ঠিকাদারির কাজ পেয়েছে। এ সংক্রান্ত একটি কল লিস্টও ফেসবুকে ফাস হয়েছে।’

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, রাষ্ট্রের নির্লিপ্ততায় উপাচার্য দুর্নীতি ও সন্ত্রাসের মাফিয়া হিসেবে বিশ্ববিদ্যালয়কে হুমকির মুখে ফেলে দিয়েছেন। পরে বিশ্ববিদ্যালয় উদ্ভুট উটের পিঠে হামাগুড়ি দিয়ে চলছে উল্লেখ করে আন্দোলনের মুখপাত্র রাইয়ান রাইন বলেন, ‘ ৬ই মার্চ প্রতিবাদী সমাবেশ, ৮ ও ৯ই মার্চ গণ সংযোগ ও প্রচারণা এবং ১০ই মার্চ ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিবাদী পতাকা মিছিল করা হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি মিথা পীরেগু, সাধারণ সম্পাদক রাকিবুল রনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহথীর মোহাম্মাদ, সাধারণ সম্পাদক সুদীপ্ত দে, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুশফিকুস সালেহীন প্রমুখ।

জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬