চবিতে ছাত্রলীগের সংঘর্ষে আটক ৫০ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

০৫ মার্চ ২০২০, ১২:০২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর আটক ৫০ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ৭ জনকে আটক রাখা হয়েছে। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের সামনে এ সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। গণমাধ্যমকে আটক ও ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম।

পূর্ব ঘটনার জেরে গভীর রাতে ফের সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী সিক্সটি-নাইন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

এসময় অন্তত ৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে প্রক্টরিয়াল বডি এবং পুলিশ এ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জানা গেছে, আ জ ম নাসিরের অনুসারী একাধিক গ্রুপ একসঙ্গে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের উপর। এসময় হলের লাইটগুলো ভেঙ্গে দেওয়া হয়।

রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাঠিচার্জ শুরু করে। এসময় অনেককে আটক করা হয়।

প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আটককৃতদের যাচাই-বাচাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার বিকেলেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে রাব…
  • ২২ এপ্রিল ২০২৬
হাম শনাক্তকারী কিটের স্বল্পতা আছে: সংসদে প্রধানমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গিয়েছেন জনগণের সমস্যা সমাধান করতে, যে কারণে বললেন তা…
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬