ইবি বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে সালেহ, মোস্তফা

০৪ মার্চ ২০২০, ০৮:১৪ PM

© ফাইল ফটো

নির্বাচন ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশের। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহ সভাপতি ও বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় পরিষদের প্রধান নির্বাচন কমিশনার হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী পরিষদ-২০২০ এ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি করে মনোনয়ন পত্র জমা পড়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহকে সভাপতি ও বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম বন্ধ ছিল। এরই প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর কেন্দ্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিকে কিছু শিক্ষক পরিষদ থেকে বেরিয়ে এসে গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করে।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence