চবি শাটল-মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

আহত ১
০৪ মার্চ ২০২০, ১১:১৩ AM
চবির শাটলের সাথে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

চবির শাটলের সাথে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সাথে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মালবাহী ট্রেনের কয়েকটি বগী লাইনচ্যুত হয়েছে এবং রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছে। তবে কোন শিক্ষার্থী আহত হওয়ার খবর রিপোর্ট লেখার সময় পর্যন্ত পাওয়া যায়নি।

 

ষোলশহর স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি। চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছলে বিস্তারিত জানতে পারবো।

ট্যাগ: চবি
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬