রাবিতে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ (ভিডিও)

০৩ মার্চ ২০২০, ০৬:০৮ PM

© টিডিসি ফটো

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষর্থী আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত শিক্ষার্থীরা হলেন, দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফ এবং লোক প্রশাসন বিভাগের সনেট।

সরেজমিনে দেখা যায়, রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে দর্শন বিভাগের এক শিক্ষার্থীর উপর হামলা করে মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী। পরে সেখান থেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় দর্শন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা এগিয়ে যান টুকিটাকি চত্বরে। সেখানে মার্কেটিং বিভাগের একজনকে পেয়ে মারধর করার একপর্যায়ে তার বন্ধু ও সহপাঠীরা আবার আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

এদিকে, ঘটনাস্থলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেরুন ইসলামকেও দেখা যায়। তিনি মার্কেটিং বিভাগের পক্ষ হয়ে মারামারিতে অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক। তবে তার দাবি, মিমাংসা করতে সেখানে গিয়েছিলেন। এসময় দর্শন বিভাগের পক্ষ হয়ে মারধর করতে আসা লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীকে মারধর করা হয় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সামনেই।

এ ব্যাপারে ফয়সাল আহমেদ রুনু বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়। দুটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। তাতে জড়িয়ে যায় আরো দুটি বিভাগের দুয়েকজন। আমি এসে সবাইকে থামতে বলি এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম লুৎফর রহমান জানান, সংঘর্ষে জড়িত বিভাগগুলোর সভাপতি ও অন্যান্য শিক্ষকদের তাদের শিক্ষার্থীদের সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬