ছাত্রলীগের দুই নেতার হত্যার প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ

০৩ মার্চ ২০২০, ০৩:০১ PM

ছাত্রলীগের দুই নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ সকাল ১১ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেয় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই শতাধিক নেতা কর্মীরা। সকাল থেকেই সমাবেশে স্লোগানে স্লোগানে কলেজে অবস্থান করে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে থাকে নেতা কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘শিবির একটি স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসী সংগঠন, তা বার বার প্রমানিত। গত সোমবার ছাত্রলীগের দুই কর্মীকে হত্যার মাধ্যমে তারা আবার তাদের রক্ত পিপাসা জাতিকে প্রদর্শন করেছে। তাছাড়া মুজিব বর্ষে স্বাধীনতাবিরেধী সন্ত্রাসী জামায়েত, শিবিরকে নিষিদ্ধ করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার দাবি করেন তারা।

পরে তারা বলেন, জামায়েত শিবিরের মত সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করতে ও সমুচিত জবাব দিতে সবসময় প্রস্তুত ঢাকা কলেজ ছাত্রলীগ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি সাইন্সল্যাব হয়ে নিউমার্কেট ও নীলক্ষেত হয়ে ঢাকা কলেজে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে শিবির কর্মীর হমলায় ও খুলনাতে প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬