দুই নেতা হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজে ছাত্রলীগের বিক্ষোভ

০৩ মার্চ ২০২০, ০২:৩৫ PM

© সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখা।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে কবি নজরুল মুক্তমঞ্চ থেকে শুরু করে ক্যাম্পাসসহ আশপাশের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল কলেজ শাখার ছাত্রলীগের শীর্ষ নেতারা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

এসময় ছাত্রলীগ কর্মীরা স্লোগানে স্লোগানে বলতে থাকেন আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, হৈ হৈ রৈ রৈ, জামাত শিবির গেলি কৈ ইত্যাদি স্লোগান দেয়। মিছিল থেকে দুটি ঘটনারই তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, গত রবিবার রাতে নোয়াখালী উপজেলার বেগমগঞ্জেন ১ নং আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রলীগের উপর এলোপাতাড়ি গুলি চালায় শিবির ক্যাডাররা। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে আজ গুরুতর আহতবস্থায় মৃত্যুবরণ করে ছাত্রলীগ কর্মী রাকিব। এদিকে খুলনা জেলায় অন্তর্গত কয়রা উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদীজ্জামান রাসেল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তারও মৃত্যু হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence