বহিরাগতের হাতে ছিনতাইয়ের শিকার ছাত্রলীগকর্মী, ক্যাম্পাস অবরোধ

০২ মার্চ ২০২০, ০৮:৩২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখাওয়াত হোসেন স্বাধীন নামের এক ছাত্রলীগ কর্মী বহিরাগতের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার দুপুরে বহিরাগতরা ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে তার মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শাখা ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসের জিরো পয়েন্টের মুল ফটক অবরোধ করে রাখে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে একটি সিএনজি অটোরিকশা থেকে নামতেই স্বাধীনের পথরোধ করে বহিরাগত চারজন। তারা অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন স্বাধীন চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বাংলার মুখের কর্মী। তার সমর্থকরা সংবাদ জেনেই জিরো পয়েন্টের মুল ফটক অবরোধ করে রাখে। প্রক্টরিয়াল বডির আশ্বাসে তারা প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেন।

শাখা ছাত্রলীগের নেতা আমীর সোহেল বলেন, দিনেদুপুরে বহিরাগতরা ক্যাম্পাসে ছিনতাই করে চলে যাচ্ছে। সকল শিক্ষার্থীর নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের উচিত অনুমতি ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। থানায় অভিযোগ দিতে বলেছি। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। বহিরাগতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬