দিল্লির ঘটনার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

০২ মার্চ ২০২০, ০৩:২৯ PM

© টিডিসি ফটো

সম্প্রতি ভারতের দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সোমবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। অনুমতি না নেওয়ার কারণে তাদেরকে মানববন্ধন না করতে অনুরোধ করে চবি প্রশাসন।

এই সময় মানবন্ধনে উপস্থিতদের মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাঞ্জুর রহমান বলেন, দিল্লিতে মুসলমান ও সাধারণ নাগরিকদের উপর উগ্র হিন্দুত্ববাদী যে নগ্ন হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

2 (9)

উপস্থিত আরেক শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ভারতে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের উপর হামলা ও হত্যাযজ্ঞে জাতিসংঘসহ ও অনন্য মানবাধিকার সংগঠনের নিরবতাকে ধিক্কার জানাই।আমরা দাবী জানাই দ্রুত এর সুষ্ঠ তদন্ত করে আন্তর্জাতিকভাবে এর বিচার করতে হবে।

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন শিপনের সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

4 (2)

অনুমতি না দেওয়ায় ব্যাপারে চবি প্রক্টর এস এম মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা আমাকে রাস্তার মধ্যে ধরেছে অনুমতির জন্য৷ আমি তাদেরকে বলেছি এটা যেহেতু স্পর্শকাতর বিষয়, আমি উপাচার্যের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবো। কিন্তু তারা আর অপেক্ষা করে নি, দাঁড়িয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখা শ্রেয়। কিন্তু তারা তা করেনি।

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬