ক্লাসরুমের দাবিতে প্রশাসনিক ভবনে তালা সাংবাদিকতা বিভাগের (ভিডিও)

০২ মার্চ ২০২০, ০১:৩১ PM

© টিডিসি ফটো

ব্যাবসায় শিক্ষা অনুষদের পর এবার ক্লাসরুমের দাবিতে আন্দোলনে নেমেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ক্লাসরুমের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন তারা।

প্রতিবাদের অংশ হিসেবে এসময় প্রতীকী ক্লাস নেন বিভাগটির শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে প্রতিবাদ করতে থাকে তারা। তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ভবনে ঢুকতে বিড়ম্বনায় পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে একটি ক্লাসরুম নিয়ে চলছে সাংবাদিকতা বিভাগ। বর্তমানে পাঁচটি ব্যাচ থাকলেও ক্লাসরুম বাড়ানো হয়নি।

শিক্ষার্থীরা জানান, গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়। প্রশাসন এক সপ্তাহ সময় চেয়েছে। কিন্তু এক সপ্তাহ ধরে আমরা ক্লাস-পরীক্ষা দিতে পারছি না। এভাবে শিক্ষা কার্যক্রম চলতে পারে না।

প্রতীকী ক্লাস নেয়া আসমা ইসলাম জানান, ‘দীর্ঘদিন ক্লাসরুম সংকটের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এই প্রতীকী ক্লাস নিয়েছি। ক্লাসরুম না দেয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’

আন্দোলনরত শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘দীর্ঘ চার বছর আমরা একটি কক্ষে ক্লাস ও পরীক্ষা দিচ্ছি। ল্যাব না থাকায় আমরা ব্যবহারিক কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা।’

বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘প্রশাসন আমাদের সিদ্ধান্তহীনতায় কেন রাখবে? আমাদের ক্লাসরুম বরাদ্দ দেয়ার পর সেখানে আমরা কেন ক্লাস করতে পারবো না? সিদ্ধান্ত নিতে কেন এতো দেরি হবে?’

এসব বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ক্লাসরুম বাড়ানোসহ পাঁচ দফা আন্দোলনে করে ব্যাবসায় অনুষদের শিক্ষার্থীরা।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬