ক্লাসরুমের দাবিতে কুবিতে অবরোধ

০২ মার্চ ২০২০, ১২:৪৩ PM

ক্লাসরুমের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে প্রশাসনিক ভবনের ক্লাসরুমের সামনে অবস্থান নেয় তারা। এ সময় সংকটের প্রতিবাদস্বরূপ প্রশাসনিক ভবনের সামনেই শিক্ষার্থীরা প্রতিকী ক্লাস নেন।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ চার বছর আমরা একটি কক্ষে আমাদের ক্লাস-পরীক্ষা দিচ্ছি। বর্তমানে আমাদের শিক্ষার্থী ২৫০ জন। ব্যবহারিক ক্লাসের জন্য আমাদের প্রয়োজনীয় ল্যাব না থাকায় আমরা কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছি না।

গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরাদ্দ স্থগিত করে প্রশাসন। এখন প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাইছে যেটি আমরা মেনে নিতে পারছি না।

এর আগে উপাচার্য তার কার্যালয়ে যেতে নিলে বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চায়। উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দ্রুত সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন। এ দিকে আন্দোলনের ফলে উপাচার্য সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানকে নিয়ে আলোচনায় বসেছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, গতকাল (রবিবার) বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছি। আজও মিটিং চলছে। আমরা সমাধানের চেষ্টা করছি।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬