ছাত্রীর মুখে রং লাগিয়ে এক মাসের জেলে চবি ছাত্র

০১ মার্চ ২০২০, ১০:৩৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের এক ছাত্রীকে শারীরিক লাঞ্চনার দায়ে ছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়। বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওই ছাত্রের নাম প্রবীর ঘোষ। 

জানা যায়, নিজ বিভাগের র‍্যাগ ডে উদযাপন শেষে বাড়িতে ফেরার পথে প্রবীর ঘোষ বিভিন্ন অশালীন কথা-বার্তার মাধ্যমে হেনস্তা করে ভুক্তভোগী ওই ছাত্রীকে। এক পর্যায়ে সে পেছন থেকে এসে ওই ছাত্রীর মুখে রং লাগিয়ে দেয়। এসময় ওই ছাত্রীর সহপাঠীরা প্রবীর ঘোষকে আটক করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে থাকা পুলিশের হাতে সোপর্দ করে।

পরিস্থিতি এক পর্যায়ে উত্তেজিত হলে ছাত্রীর সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা প্রবীর ঘোষকে মারধর করতে উদ্যত হলে এসময় পুলিশ তাদের থামিয়ে দেয় এবং হাটহাজারী থানায় প্রেরণ কর। পরে ওই ছাত্রের অপরাধের সত্যতা পাওয়া যাওয়ায় দন্ডবিধি ১৮৬০(৫০৯) মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আগামীকাল সোমবার তাকে জেলে নেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে চবি প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, এক মেয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠিয়ে দিয়েছি।

জানা গেছে, কয়েক বছর ধরে প্রবীর ঘোষ ভুক্তভোগী ওই ছাত্রীকে ক্যাম্পাসে উত্ত্যক্ত করে আসছিল। অভিযুক্তকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টাও করা হয় বলে জানিয়েছে ছাত্রীর সহপাঠীরা।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬