ভারতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানাল রাবি শিক্ষার্থীরা

০১ মার্চ ২০২০, ০৬:৪১ PM

© টিডিসি ফটো

ভারতের দিল্লিতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার (১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের দিল্লীতে রাষ্ট্রীয় মদদে একটি গোষ্ঠীর উপর নিপীড়ন চালানো হচ্ছে। এক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় চেতনাকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চান নরেন্দ্র মোদি । তিনি জানেন ভারতে ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ জনগণকে বিচ্ছিন্ন করতে হবে। এর জন্য ভারতব্যাপী হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন তিনি।

বক্তারা আরও বলেন, এ ধরনের সাম্প্রদায়িক বিষবাষ্প চলমান থাকলে পুরো এশিয়ার জন্য তা হুমকির কারণ হয়ে উঠবে। সাম্প্রদায়িক দাঙ্গা যত বাড়বে সরকারের শক্তি তত বাড়বে। এ দাঙ্গা ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন তা বিনষ্ট করার প্রয়াস। এর মূল লক্ষ্য হলো একটি গোষ্ঠিকে দমিয়ে রাখা।

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মোর্শেদুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬