ইউজিসি’র অর্থ কমিটির সদস্য হলেন ইবি উপাচার্য

০১ মার্চ ২০২০, ০৬:১৯ PM

© ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তি বলা হয়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউজিসি’র ১৫৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীকে আগামী দুই বছরের জন্য কমিশনের অর্থ কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ অক্টোর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬