সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক রুবেল, সদস্য সচিব মোমিন

০১ মার্চ ২০২০, ১১:০৮ AM

© সংগৃহীত

জয়পুরহাটে সাংস্কৃতিক ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে। এতে মঙ্গলবাড়ী এম এম ডিগ্রী কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন আহ্বায়ক, সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাফিউজ্জামান প্রান্ত যুগ্ম আহ্বায়ক ও জগদুল আদিবাসী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুল মোমিন হোসেন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

শনিবার দুপুরে শহরের চিনিকল রোডস্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে কমিটি গঠিত হয়। অতিথি ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়ন, সহ সভাপতি রমজানুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা।

সাত সদস্যের জেলা কমিটিতে রিফাত হোসেন যুগ্ম আহবায়ক, মিথিলা মিতু, সেমি আখতার, শহীদ হোসেন সদস্যের দায়িত্ব পেয়েছেন। একটি পদে পরে কো-অপ্ট করা হবে বলে জানানো হয়।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা সাংবাদিকদের কাছে গঠিত কমিটি ঘোষণা করেন। আগামী ১লা এপ্রিলের মধ্যে পুর্নাজ্ঞ কমিটি তৈরির জন্য সাংস্কৃতিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।

ট্যাগ: কলেজ
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬