খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

০১ মার্চ ২০২০, ০৯:৫৩ AM

© সংগৃহীত

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মোল্লা (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। একইসঙ্গে তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় ফুলতলা-জামিরা সড়কের গাড়াখোলা গাজীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাসেল ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। বিএল কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

দুর্ঘটনায় আহত হুমায়ুন বিশ্বাস (২০) ও মাজেদুল গাজীর (২২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হুমায়ুন বিশ্বাস মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের খবির বিশ্বাসের ছেলে ও শাহাপুর মধুগ্রাম কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। মাজেদুল গাজী চেচুড়ি গ্রামের গনি গাজীর পুত্র ও বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহত রাসেল বিএল কলেজের মার্কেটিং প্রথম বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তিন বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা গাড়াখোলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা বাঁশে সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এলাকাবাসী দ্রুত তাদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত হুমায়ুন ও মাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close