একদিন মানুষ কর্মসংস্থানের জন্য বাংলাদেশে আসবে: নজিবুল্লাহ হিরু

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ PM

© সংগৃহীত

ভবিষ্যতে চাকরির জন্য অন্যান্য দেশের মানুষেরা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির আইন সম্পাদক নজিবউল্লাহ হিরু।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক, কূটনৈতিকসহ সকল ভাবে বাংলাদেশ বিশ্বমানের পর্যায়ে পৌঁছেছে। আমি সেদিনের স্বপ্ন দেখতে চাই যেদিন বাংলাদেশ থেকে কেউ বিদেশ যাবে না কাজ করতে বরং মানুষ বাংলাদেশে আসবে কর্মসংস্থানের জন্য।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেই বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। দল ও দেশের প্রয়োজনে তারা সব সময় রাজপথে থাকে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি চাকরিতে নিজেদের অবস্থান করে নিচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এ্যডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু বাংলাদেশ আওয়ামী লীগ এর নবগঠিত কমিটির আইন সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং জবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কামরুল হাসান রিপন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি নির্বাচিত হওয়ায় এই গণসংবর্ধনায় আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাকাউন্টিং এলামনাই এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন, নারায়গঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, জবির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান, একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো লিয়াকত হোসেন মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের সাবেক -বর্তমান নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গৃহকর্মীকে নির্যাতন: বাংলাদেশ বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবিতে ভর্তির বিষয় পছন্দক্রম পূরণের তারিখ ঘোষণা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬