এক ডজন ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১০ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার এ মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বলেন, যৌন হরানির শিকার এক ছাত্রী শুক্রবার সকালে চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ১২ জন ছাত্রী। সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু ওই দিনই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানুষিকভাবে উত্ত্যক্ত করেছেন আমাদের। যার কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশোনা এবং অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারছি না আমরা।

অভিযোগপত্রে ভুক্তভোগীরা আরও উল্লেখ করেন, কারণে-অকারণে আমাদের সঙ্গে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন ওই শিক্ষক। অফিসে ডেকে বসিয়ে রাখেন। খোলামেলা ভাষায় নানারকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন তিনি। অনেকসময় সবার সামনে গায়ে হাত দেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয়ে অশালীন মন্তব্য করেন তিনি।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬