ঢাকা কলেজের আহত ২ শিক্ষার্থীর পাশে শিক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ PM
ঢামেকে ভর্তি ঢাকা কলেজের আহত শিক্ষার্থী

ঢামেকে ভর্তি ঢাকা কলেজের আহত শিক্ষার্থী © সংগৃহীত

ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় গুরুতর আহত কলেজটির দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) দেখতে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার দুপুর দেড়টায় শিক্ষামন্ত্রী তাদের দেখতে হাসপাতালে যান। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

ঢামেকে দেখতে যাওয়া আহত দুই শিক্ষার্থী হলেন- আইসিইউতে ভর্তি থাকা তামিম আহমেদ সোয়াত ও ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি সাফওয়ান সাফি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, দুটি কলেজের শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো কারণে ধস্তাধস্তি, মারামারি হয়। এরমধ্যে একে অন্যকে এইভাবে ছুরিকাঘাত করবে এটা কখনো কারো কাম্য নয়। এগুলো প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্ত ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, এখন তো মারামারি করার সময় না। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সেভাবে এগিয়ে যেতে হবে। নিজেদের তৈরি করতে হবে।

মন্ত্রী বলেন, আমি উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলবো, উভয় ক্যাম্পাস যেন শান্ত থাকে। আমরা যেন আর এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের সহিংসতা না দেখি।

এদিকে এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর বাবার করা মামলায় সিটি কলেজের ৩ ছাত্রকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আটককৃতরা হলেন, আশিকুর রহমান, সাব্বির আহমেদ, ইয়াসিন সরকার। তাদেরকে তিন দিনের রিমান্ডে পেতে আজ আদালতে তুলে আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬