রাবিতে ৪৮ ঘন্টার অনশনে অসুস্থ ৩৫ শিক্ষার্থী

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অনশন কর্মসূচি ৪৮ ঘণ্টা ছাড়িয়েছে। এতে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত অন্তত ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তনের দাবিতে এ আন্দোলন করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, অনশনে ৩৫ জনের অধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেককে রাবির মেডিক্যাল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া। এসময় অনশন ভাঙার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি হলেন উপাচার্য। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেনন।

তিনি বলেন, ‘আগামী সোমবার উপাচার্য আলোচনায় বসতে চেয়েছেন। তোমাদের উচিত তার প্রতি সম্মান জানিয়ে ফিরে যাওয়া। কেননা সমস্যা সমাধান করার সর্বোচ্চ ক্ষমতা রাখেন তিনিই তোমাদের সঙ্গে আলোচনা করবেন।’

তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিষয় কোড অন্তর্ভুক্তের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিভাগের তারা। তবে এখন বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে অনশন করছেন তারা।

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬