দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদ কুবি শিক্ষার্থীদের

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪২ PM

© টিডিসি ফটো

ভারতের দিল্লিতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের উপর সহিংস হামলা এবং মসজিদে অগ্নিসংযোগ প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা। প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিকের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বলেন, পৃথিবীর কোন ধর্মেই মানুষ হত্যা ও উপাসনালয়ে আগুন দেওয়ার কথা বলা হয়নি। যদি মোদি সরকার দ্বিতীয় বার এমন কাজ করে তাহলে এই আন্দোলন শুধু কুবিতে সীমাবদ্ধ নই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। এসময় তিনি এমন সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানান।

আইন বিভাগের শিক্ষার্থী মূসা ভূঁইয়া বলেন, যদি কোন জায়গায় কোন হিন্দু ও সাম্প্রদায়িকতার শিকার হয় তাহলে আমরা আজ আন্দোলন করতাম। বক্তারা বলেন, মুজিব বর্ষে একজন অসম্প্রদায়িক নেতার অনুষ্ঠানে যেন কোন সাম্প্রদায়িকতা নেমে না আসে।

এদিকে ভারতে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। ভয়াবহ ওই সহিংসতার মধ্যে দিল্লির অশোকনগরে দুর্বৃত্তরা একটি বড় মসজিদে হামলা চালিয়ে মসজিদের মিনারে গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬