দিল্লিতে হামলার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীরা

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৯ PM

দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে অবস্থান নেয়া সমর্থকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে নোবিপ্রবির শিক্ষার্থীরা।

সমাবেশে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকায় নরেন্দ্র মোদীর আগমণের বিরোধিতা করে মানববন্ধনের মুখপাত্র এস জে আরাফাত বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমার সোনার বাংলায় যে সুন্দর ধর্মীয় সম্প্রতির সমাজ বিরাজমান তাতে যেন এই উগ্রবাদী মোদির মুসলিম নিধন প্রক্রিয়ার কোন প্রভাব না পড়ে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।

এসময় তিনি আরো বলেন, লড়াইটা হিন্দু-মুসলিম নয়। অমানুষদের সাথে মানুষের। ৩০ লক্ষ শহিদের রক্তে রঞ্জিত এই দেশে মোদির মত সাম্প্রদায়িক ব্যক্তিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে দেখতে চাই না।

এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহরিয়ার আকবর সায়মন বলেন, সারা বিশ্বে মুসলিমরা আজ নির্যাতিত নিপড়ীত। আমাদের পার্শ্ববর্তী দুই দেশেও একই অবস্থা। মুসলিমদের মধ্যে ভাতৃত্ব ও নেতৃত্বদানের অভাবের কারণে আজ এ অবস্থা। এসময় তিনি বলেন, উপমহাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো মোদিকে অসাম্প্রদায়িক বাংলার জমিনে দেখতে চাই না। এসময় ভারতে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর এ বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষার্থী নাবিদ আহসান ও আতাউস সালাম জিহাদ। শিক্ষার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মানববন্ধনের মুখপাত্র এস জে আরাফাত কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬