জবি ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। হলের কাজ শেষ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে (ইইডি) এক মাসের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বক্তারা জানান, দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে মুক্তি পেতে ২০১২ সালে শুরু হয় জবির ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ। ৩৩ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে তা বিভিন্ন কারণে দফায় দফায় পিছিয়ে ৭৫ মাসেও শেষ হয়নি।

বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আমাদের কোনো আবাসন ব্যবস্থা নাই। ছাত্রী হল নির্মাণ কাজ শুরুর ৮ বছর হতে চলছে অথচ আমরা আজও হল পাইনি।

উল্লেখ্য, ছাত্রীহলের নির্মাণ কাজ গত বছর জুনে শেষ করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেও হল বুঝিয়ে দিতে পারেনি কর্তৃপক্ষ।

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close