দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৫ PM

© টিডিসি ফটো

দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা উত্তর-পূর্ব দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের প্রতি ধর্মীয় সহিংসতার তীব্র নিন্দা জানান। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাকিল উজ্জামান, বরিশাল জেলার সমন্বয়ক আদিব আরিফ, জাবি শাখা সভাপতি আরমানুল ইসলাম খান সহ প্রমুখ নেতা-কর্মী বৃন্দ।

এছাড়া একই দাবিতে সংগঠনটির কেন্দ্রীয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। এসময় তারা ভারতে চলমান পরিস্থিতির জন্য মোদি সরকারকে দায়ী করেছেন। একই সঙ্গে দিল্লিতে এসব সহিংসতায় সরকারে সংশ্লিষ্টতা উল্লেখ্য করে বাংলাদেশে অনুষ্ঠিত জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে মোদিকে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬