রাজনৈতিক সহাবস্থান চেয়ে স্মারকলিপি রাবি ছাত্রদলের

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠন হিসেবে সহাবস্থান নিশ্চিতকরণের দাবি জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়। এসময় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান অনুপস্থিত থাকায় সহকারী প্রক্টর ড. মো. হুমায়ুন কবির  তাদের এ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ছাত্রদল দীর্ঘদিন ধরে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। বৈধ ছাত্রসংগঠন হিসেবে সংগঠনটির প্রতিনিধি দলের সাথে এর আগে রাকসু নির্বাচনের পরিবেশ সংক্রান্ত কমিটি। তাই অনতিবিলম্বে ছাত্রদলকে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির রাবি শাখার যুগ্ম সম্পাদক মো. রাশেদ আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবিব, রাবি স্কুল এন্ড কলেজ শাখা সভাপতি মো. আবির হাসান হিমেল, রাবি শাখার সদস্য তুষার শেখ, এস এম মাহমুদুল মিঠু, শামস দীপ্ত, এম এ তাহের রহমান, শেখ নূর উদ্দীন, শাহরুখ, মো. আবু সাঈদ, জাকির রেদওয়ান প্রমুখ। 

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬