এক ডজন ছাত্রীকে যৌন হয়রানি করেন রাবির এই অধ্যাপক!

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৭ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অদ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগ এনেছেন তার বিভাগের ১২ জন ছাত্রী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে ভুক্তোভোগী ছাত্রীরা লিখিত অভিযোগপত্র জমা দেন।

সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারুকলা অনুষদের ১২ ছাত্রীর অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম আমিরুল মোমেনীন চৌধুরী। তিনি রাবির চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক।

ভুক্তভোগী ওই ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানষিকভাবে উত্ত্যক্তের শিকার হয়। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনযোগ দিতে পারছি না।

ভুক্তভোগী ছাত্রীরা আরও উল্লেখ করেন, কারণে-অকারণে স্যার আমাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অনেক সময় অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অনেক সময় সবার সামনে গায়ে হাত দেন। তাছাড়া অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।

মুঠোফোনে অভিযুক্ত অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর কাছে জানতে কল দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছুই জানি না। তাই আপাতত কোন মন্তব্য করতে পারছি না।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬