কুবির ৫ অনুষদের দায়িত্বে নতুন ডিন

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৭ PM

© ফেসবুক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা ও মানবিক অনুষদে ডিনের দায়িত্ব পালন করবেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং প্রকৌশল অনুষদে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ আগামী দুই বছরের জন্য ডিনের দায়িত্ব পালন করবেন।

গত ১৯ ফেব্রুয়ারি দুইটি অনুষদ এবং তারও আগে বাকি অনুষদের প্রধানদের দায়িত্বের মেয়াদ শেষ হয়। নতুন নিয়োগ পাওয়া ডিনগণ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দায়িত্ব পালন করবেন।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬