বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পাচ্ছে কিশোরগঞ্জ

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৩ PM

© ফাইল ফটো

দেশে নতুন আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলাধীন বৌলাই ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে এই আইনের খসড়া প্রণয়ন করা হয়।’

এর আগে গত ৩০ ডিসেম্বর খসড়া আইনটি নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

খসড়া আইনে ৫৫টি ধারা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় চ্যান্সেলর, ১০ থেকে ১১ ধারায় ভাইস চ্যান্সেলর, ১২ ধারায় প্রো-ভাইস চ্যান্সেলর, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮ থেকে ২০ ধারায় সিন্ডিকেট, ২১ থেকে ২২ ধারায় একাডেমিক কাউন্সিল, ২৯ থেকে ৩০ ধারায় অর্থ কমিটি সম্পর্কিত বিধান সন্নিবেশিত আছে।’

এছাড়া, এই আইনের আলোকে ২১টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬