জাককানইবিতে ‘এশিয়ান স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফোকলোর বিভাগের আয়োজনে ‘এশিয়ান স্টাডিজ ২০২০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চেক প্রজাতন্ত্রের পালাসকি বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ওলাফ গুয়েনথার।

এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ ও মোহাম্মদ মেহেদী উল্লাহ। সেমিনারে স্বাগত বক্তব্য প্রধান করেন বিভাগের প্রভাষক নিগার সুলতানা। সেমিনারে সঞ্চালনা করেন মৌ রানী কর্মকার ও সুমাইয়া নাসরীন ঐশী।

‘ফিল্ড টু টেক্সট’ শিরোনামে প্রধান আলোচক ড. ওলাফ এশিয়ান স্টাডিজ বিষয়ের বিবিধ বিষয়ে আলাচনা করেন। সেমিনারে ফোকলোর বিভাগসহ অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পেঁয়াজের হাটে ভিড় বাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান নিহত
  • ০৬ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম–স্প্রিং ২০২৬ অনুষ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
  • ০৬ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নটিংহাম ইউনিভার্সিটিতে, আবেদন শ…
  • ০৬ এপ্রিল ২০২৬
নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
close