শীতের বিদায়ী আমেজে ইবিতে পিঠা উৎসব

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ PM
ইবিতে পিঠা উৎসব

ইবিতে পিঠা উৎসব © টিডিসি ফটো

শীতের বিদায়ী আমেজে সবাইকে একত্রিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন’ (ক্যাপ)।

অনুষ্ঠানে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠার আয়োজন করা হয়। এর মধ্যে ভাজাপুলি, ফুল পিঠা, শঙ্খ পিঠা, পাটিসাপটা, জামাই পিঠা, বাঁধাকপির পাকুড়া, ঝাল ভাজাপুলি, সুজির বরফি, গাজরের বরফি উল্লেখযোগ্য।

ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন ও সাধারণ সম্পাদক তাজমীন সুলতানা মিমির নেতৃত্বে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, ক্যাপের সাবেক সভাপতি সালমান শাহাদাত, সম্পাদক মীরা শেখ, কোষাধ্যক্ষ সায়েম মির্জা, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

ক্যাপ পরিবারের সদস্যদের মধ্যে কাজের উৎসাহ ও উদ্দীপনা বাড়ানোর লক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয় বলে জানান সংগঠনটির সভাপতি রিয়াদুস সালেহীন।

এ বিষয়ে তিনি বলেন, ‘ক্যাপের সদস্যদের মধ্যে আন্তঃযোগাযোগ, সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এরই অংশ হিসেবে আমরা এই পিঠা উৎসবের আয়োজন করি।’

উল্লেখ্য, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ)। সংগঠনটির অন্যতম কার্যক্রম স্তন ও জরায়ু ক্যান্সার সম্পর্কে সবাইকে সচেতন করা।

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
close