সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৩ PM

© ফাইল ফটো

সমন্বিত ভর্তি পরীক্ষায় এ বছরই অংশ নিচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তত্ত্বাবধানে চলছি বছরের অনুষ্ঠিতব্য সমন্বিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে চবি প্রশাসন। ফলে আগের নিয়মানুযায়ী চলতি বছরও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন একটি অনুষদের ডিনসহ দুজন অধ্যাপক। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

সভায় অংশ নেওয়া দুজন অধ্যাপক জানিয়েছেন, একাডেমিক কাউন্সিলে সমন্বিত ভর্তি পরীক্ষার সকল দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বিচ্ছিন্ন ভর্তি পরীক্ষার শ্রম, অর্থ ও সময়ের ব্যয় কমাতে যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, এর প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মান জানিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যবোধ, ১৯৭৩ এর অধ্যাদেশের বিষয়টিকেও অক্ষুণ্ণ রাখতে হবে।

তারা বলেন, এ বছর ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আমরা অংশ গ্রহণ না করে পর্যবেক্ষণ করবো। ভর্তি পরীক্ষা পরিচালনা, প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক হুমকি ও প্রভাবের বিষয়গুলোও প্রাধান্য পেয়েছে আলোচনায়। আলোচনা শেষে এ বছরই অংশগ্রহণ না করে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া এর আগে গতকাল বুধবার সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বুয়েটের শিক্ষা পরিষদের সদস্য ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, বুয়েট দীর্ঘদিন ধরেই যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে, সেভাবেই পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬