বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইবি

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪২ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইবি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭টি স্বর্ণ, ৩টি রোপ্য ও ৫টি ব্রোঞ্জ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মু. রাশেদুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, প্রতিযোগিতায় ইবির তামান্না আক্তার ১০০ মিটার হার্ডেলস ইভেন্ট, রিংকি খাতুন লং জাম্প এবং জাফরিন আক্তার ডিসকাস থ্রো রেকর্ডসহ শটপুট থ্রো তে স্বর্ণপদক জিতে নতুন রেকর্ড সৃষ্টি করেন।

এছাড়াও উচ্চ লম্পে প্লাবনী হক, ৪০০ মিটার ও ১০০ মিটার রিলেতে প্লাবনী হক, দিশা সুলতানা, তামান্না আক্তার ও রিংকি খাতুন এবং ৪০০ মিটার হার্ডেসে মল্লিক সোহেল রানা স্বর্ণপদক লাভ করেন।

এই প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিম ম্যানেজার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং কোচ হিসেবে উপ-পরিচালক আসাদুর রহমান।

সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদরাসা
  • ১৮ মার্চ ২০২৬
ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence