জাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরমানুল সম্পাদক জাহাঙ্গীর

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৬ PM
আরমানুল ইসলাম খান এবং জাহাঙ্গীর হোসাইন

আরমানুল ইসলাম খান এবং জাহাঙ্গীর হোসাইন © টিডিসি ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে আরমানুল ইসলাম খানকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসাইন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির আহবায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেরো সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলী হোসেন, শাহানুর রহমান, আশিকুল মাহবুব নয়ন এবং খালিদ মাহমুদ তন্ময়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন জিল্লুর শরীফ এবং শারমিন আক্তার সাথী।

সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সায়েম, দপ্তর সম্পাদক নিশাত আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইয়াহিয়া জিসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন এবং সংস্কৃতি সম্পাদক হিসেবে মো. আলমগীরকে দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্র…
  • ২৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালে ভরি প্রতি ৩ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম 
  • ২৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিসকলেজিয়েট ছাত্রের ফর্ম পূরণ, রাজি না হওয়ায় নিজ বিভাগের সভ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের ‘গোপন বৈঠকের’ ভিডিও প্রকাশ …
  • ২৭ অক্টোবর ২০২৬