জবি দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের উদ্যোগে ১৫ তম ব্যাচের নবীবনবরণ ও ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ (১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বরিশাল) এর উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বক্তব্য প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, নবীনদের বরণ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close