ববিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৬ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রানার আপ হয়েছে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বৃহস্পতিবার (১৩ ই ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

বঙ্গবন্ধুকাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. শাকির উদ্দীন। মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থ বিজ্ঞান ও রানার আপ হয়েছে মার্কেটিং বিভাগ। মেয়েদের ইভেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শারমিন সুলতানা৷

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ছাদেকুল আরেফিন। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলের শিক্ষক সহ উপস্থিত ছিলেন ক্রিড়া শিক্ষা পরিচালক তারিকুল ইসলাম।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিলো তুমুল উত্তেজনা। এসময় বিভাগের শিক্ষার্থীদের নানারকম প্লেকার্ড ও অনুপ্রেরণামূলক স্লোগান সহ মাঠে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে দেখা যায়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খেলোয়াড় সোহরাব হোসেন সৌরভ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় টুর্নামেন্ট এটি অনেক উপভোগ করেছি । এমন সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এছাড়াও নিজ বিভাগের শিক্ষার্থীদের স্বল্প উপস্থিতি থাকায় কিছুটা বিরক্তি প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য গত ৬ ই ফেব্রুয়ারি ২৩ টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টটি শুরু হয়।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬