নোবিপ্রবিতে ওয়াইফাইসহ ক্যাম্পাস নেটওয়ার্ক উদ্বোধন

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৩ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আইসিটি সেলের উদ্যোগে ওয়াইফাইসহ ক্যাম্পাস নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ওয়াইফাইসহ ক্যাম্পাস নেটওয়ার্কের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হাসন, শিক্ষক সমিতির সভাপতি প্রফসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মা. মাজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হাসান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, নোবিপ্রবি আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুল্লাহ হিল ফারুকসহ সেলের অন্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ কার্যক্রমের মাধ্যমে সকল একাডেমিক, প্রশাসনিক, হলসমূহ ও আবাসিক এলাকায় ওয়াফাই ও ল্যান সংযোগ দেয়া হয়েছে। এ নেটওয়ার্ক রক্ষণাবক্ষণের জন্য নেটওয়ার্ক অপারেশন সেন্টার আইসিটি সেলে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তাদের গবেষণার তথ্য উপাত্ত সংগ্রহ করত পারবে। আর প্রশাসনিক কাজ কর্মকর্তা-কর্মচারীবৃন্দও এ সেবা ব্যবহারের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নোবিপ্রবিকে ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেব ‘ডাটা সেন্টার, ডিজিটাল ট্রান্সফরমশন এনএসটিইউ’ নামে আরকটি প্রকল্প গ্রহণ করেছেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬